বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী। শনিবার (০১ আগস্ট) দুপুরে তিনি চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দেন। এর আগে সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান শেষে রাজধানীর বাংলামোটরের ২৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলি হাউজে পৌঁছান। এ সময় অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে বিআইডব্লিউটিসির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। বিআইডব্লিউটিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৯৪ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের মাস্টারদা সূর্য সেন হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ

বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী।

শনিবার (০১ আগস্ট) দুপুরে তিনি চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দেন। এর আগে সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান শেষে রাজধানীর বাংলামোটরের ২৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলি হাউজে পৌঁছান।

এ সময় অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে বিআইডব্লিউটিসির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

বিআইডব্লিউটিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৯৪ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের মাস্টারদা সূর্য সেন হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ টি এম আব্দুল বারী ড্যানীর জন্ম ১৯৭১ সালের ১ মার্চ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে। তার বাবা মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এবং মা জহুরা বেগম। তার স্ত্রী ফারজানা বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির পরিচালক। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow