বিকেএসপি কাপ বক্সিংয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন
বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে শেষ হলো ৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০২৬। তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপি -৮টি ওজন ক্যাটাগরির মধ্যে ৫টি স্বর্ণ ও ১টি তাম্রসহ সর্বমোট ৬টি পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন ও রাজশাহী মর্ডান বক্সিং ক্লাব ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি তাম্র সহ মোট ৬টি পদক নিয়ে রানার্সআপ হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ। এর আগে গত ১৯ মে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মো. ফায়জুর রহমান ভূঁইয়া। প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ৩৮ টি দলের ১২২ জন বক্সার অংশগ্রহণ করেন। বিকেএসপি কাপ বক্সিং, বিকেএসপি ছাড়াও অন্যান্য খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক
বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে শেষ হলো ৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০২৬। তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপি -৮টি ওজন ক্যাটাগরির মধ্যে ৫টি স্বর্ণ ও ১টি তাম্রসহ সর্বমোট ৬টি পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন ও রাজশাহী মর্ডান বক্সিং ক্লাব ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি তাম্র সহ মোট ৬টি পদক নিয়ে রানার্সআপ হয়।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ। এর আগে গত ১৯ মে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মো. ফায়জুর রহমান ভূঁইয়া।
প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ৩৮ টি দলের ১২২ জন বক্সার অংশগ্রহণ করেন। বিকেএসপি কাপ বক্সিং, বিকেএসপি ছাড়াও অন্যান্য খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে শেষ হয়।
What's Your Reaction?