বিক্ষোভকারীদের ভয়ে বন্ধ বিজয়ের নতুন ছবির প্রদর্শনী

কাবেরী নদীর পানি তামিলনাড়ুর কাছে ছাড়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে কর্ণাটকজুড়ে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে অভিনেতা থালাপতি বিজয়ের নতুন ছবি ‘জনা নায়াগান’-এর প্রদর্শনীতে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাবেরী নদীর পানি তামিলনাড়ুকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্ণাটকে কৃষক ও কন্নড়পন্থি সংগঠনগুলোর বিক্ষোভ চলছেই। এ পরিস্থিতিতে বেশ কয়েকটি সিনেমা হল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘জনা নায়াগান’-এর প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে অভিনেতা বিজয়ের পোস্টার ও ব্যানারও সরিয়ে ফেলা হয়েছে। গত ২৩ জুলাই মুক্তি পাওয়া ‘জনা নায়াগান’ কর্ণাটকের প্রায় ১২৫ থেকে ১৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছিল। এর মধ্যে ৭৫টির বেশি ছিল একক পর্দার হল এবং প্রায় ৫০টি ছিল মাল্টিপ্লেক্স। বিক্ষোভ তীব্র হওয়ায় অনেক হল মালিক সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছায় সিনেমাটির প্রদর্শনী স্থগিত করেন। বেঙ্গালুরুর উর্বশী থিয়েটারে পুলিশের পরামর্শে ‘জনা নায়াগান’-এর প্রদর্শনী বন্ধ করা হয়। পরে সিনেমাটির পোস্টার ও কাটআউট সর

বিক্ষোভকারীদের ভয়ে বন্ধ বিজয়ের নতুন ছবির প্রদর্শনী

কাবেরী নদীর পানি তামিলনাড়ুর কাছে ছাড়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে কর্ণাটকজুড়ে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে অভিনেতা থালাপতি বিজয়ের নতুন ছবি ‘জনা নায়াগান’-এর প্রদর্শনীতে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাবেরী নদীর পানি তামিলনাড়ুকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্ণাটকে কৃষক ও কন্নড়পন্থি সংগঠনগুলোর বিক্ষোভ চলছেই। এ পরিস্থিতিতে বেশ কয়েকটি সিনেমা হল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘জনা নায়াগান’-এর প্রদর্শনী বন্ধ করে দিয়েছে।

এ ছাড়া বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে অভিনেতা বিজয়ের পোস্টার ও ব্যানারও সরিয়ে ফেলা হয়েছে।

গত ২৩ জুলাই মুক্তি পাওয়া ‘জনা নায়াগান’ কর্ণাটকের প্রায় ১২৫ থেকে ১৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছিল। এর মধ্যে ৭৫টির বেশি ছিল একক পর্দার হল এবং প্রায় ৫০টি ছিল মাল্টিপ্লেক্স।

বিক্ষোভ তীব্র হওয়ায় অনেক হল মালিক সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছায় সিনেমাটির প্রদর্শনী স্থগিত করেন।

বেঙ্গালুরুর উর্বশী থিয়েটারে পুলিশের পরামর্শে ‘জনা নায়াগান’-এর প্রদর্শনী বন্ধ করা হয়। পরে সিনেমাটির পোস্টার ও কাটআউট সরিয়ে সেখানে কন্নড় ভাষার চলচ্চিত্র ‘কারাভালি’ প্রদর্শন শুরু হয়।

বিক্ষোভ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উর্বশী থিয়েটারের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে কাবেরী পানি বণ্টন নিয়ে উত্তেজনার মধ্যে মান্ডিয়া জেলায় কন্নড়পন্থি সংগঠনের কর্মীরা ‘জনা নায়াগান’-এর প্রচারণার ব্যানারও সরিয়ে দেন।

এ পরিস্থিতিতে সিনেমাটির প্রদর্শনী বাতিলের বিষয়টি নিয়ে বৈঠক ডেকেছে কর্ণাটক ফিল্ম চেম্বার।

এর আগে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি (সিডব্লিউএমএ), কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটির (সিডব্লিউআরসি) সুপারিশ বহাল রেখে তামিলনাড়ুর জন্য টানা ১৫ দিন প্রতিদিন ৩ হাজার ৫০০ কিউসেক পানি ছাড়ার সিদ্ধান্ত দেয়।

তবে কর্ণাটকের কৃষক ও কন্নড় সংগঠনগুলোর দাবি, রাজ্যটিতেই বর্তমানে পানির সংকট রয়েছে। তাই এ অবস্থায় তামিলনাড়ুকে পানি দিলে কর্ণাটকের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow