বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী লুৎফুজ্জামান বাবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে তার এই বড় ব্যবধানে জয়ের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। এতে লুৎফুজ্জামান বাবর ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণেও শুরু থেকেই ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো জনসমর্থন লক্ষ্য করা গেছে। ফলে শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জয় পান বিএনপির এই প্রার্থী। বেসরকারি ফলাফলে বিজয়ের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী লুৎফুজ্জামান বাবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে তার এই বড় ব্যবধানে জয়ের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। এতে লুৎফুজ্জামান বাবর ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণেও শুরু থেকেই ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো জনসমর্থন লক্ষ্য করা গেছে। ফলে শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জয় পান বিএনপির এই প্রার্থী।

বেসরকারি ফলাফলে বিজয়ের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow