বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় বৃষ্টির পানিতে ডুবে থাকা মোটর তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল করিম (৬২) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. বাকী নামের তার এক স্বজন জানান, রাত সাড়ে ৯টার দিকে রেজাউল করিম নিজ বাসায় বৃষ্টির পানিতে ডুবে থাকা পানির মোটর পরীক্ষা করছিলেন। এসময় পুরো মোটর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে এক ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি কদমতলী থানার শনিরআখড়ায় নিজ বাড়িতেই বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের (সাবেক) অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপা

বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় বৃষ্টির পানিতে ডুবে থাকা মোটর তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল করিম (৬২) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. বাকী নামের তার এক স্বজন জানান, রাত সাড়ে ৯টার দিকে রেজাউল করিম নিজ বাসায় বৃষ্টির পানিতে ডুবে থাকা পানির মোটর পরীক্ষা করছিলেন। এসময় পুরো মোটর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে এক ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি কদমতলী থানার শনিরআখড়ায় নিজ বাড়িতেই বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের (সাবেক) অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow