বৈশাখী উৎসব ঘিরে চারুকলায় সরব বিপাশা হায়াত

অভিনয়ের জগতে একসময় দাপটের সঙ্গে রাজত্ব করা বিপাশা হায়াত এখন নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করছেন চিত্রশিল্পী হিসেবে। নাটক, সিনেমা ও নাট্যরচনায় সমান দক্ষতার পরিচয় দেওয়া এই শিল্পী গত কয়েক বছর ধরে মনোযোগ দিয়েছেন ক্যানভাসে। ফলে দেশ-বিদেশে তার আঁকা ছবির প্রদর্শনী হচ্ছে নিয়মিত, আর শিল্পী হিসেবে তিনি কুড়াচ্ছেন প্রশংসা ও স্বীকৃতি। চিত্রকলার সঙ্গে তার সম্পর্ক অবশ্য নতুন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে পড়াশোনা করার সময় থেকেই শিল্পের ভিত গড়ে ওঠে তার। সেই শেকড়ের টানেই প্রতি বছর দেশের মাটিতে ফিরে এলে তিনি ছুটে যান চারুকলায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলা নববর্ষকে সামনে রেখে চারুকলার ঐতিহ্যবাহী বৈশাখ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জানা গেছে, বৈশাখের উৎসবকে ঘিরে চারুকলার যে বর্ণিল প্রস্তুতি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণ, মুখোশ, প্রতিকৃতি ও আলপনা তৈরির কাজ সেসবেই অংশ নিতে দেখা গেছে বিপাশা হায়াতকে। শিল্পী হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে মিশে, নিজের হাতে কাজ করতে দেখা গেছে তাকে। চারুকলায় তার কাজ করার একটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ভক্ত ও অনুরাগীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। চ

বৈশাখী উৎসব ঘিরে চারুকলায় সরব বিপাশা হায়াত

অভিনয়ের জগতে একসময় দাপটের সঙ্গে রাজত্ব করা বিপাশা হায়াত এখন নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করছেন চিত্রশিল্পী হিসেবে। নাটক, সিনেমা ও নাট্যরচনায় সমান দক্ষতার পরিচয় দেওয়া এই শিল্পী গত কয়েক বছর ধরে মনোযোগ দিয়েছেন ক্যানভাসে। ফলে দেশ-বিদেশে তার আঁকা ছবির প্রদর্শনী হচ্ছে নিয়মিত, আর শিল্পী হিসেবে তিনি কুড়াচ্ছেন প্রশংসা ও স্বীকৃতি।

চিত্রকলার সঙ্গে তার সম্পর্ক অবশ্য নতুন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে পড়াশোনা করার সময় থেকেই শিল্পের ভিত গড়ে ওঠে তার। সেই শেকড়ের টানেই প্রতি বছর দেশের মাটিতে ফিরে এলে তিনি ছুটে যান চারুকলায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলা নববর্ষকে সামনে রেখে চারুকলার ঐতিহ্যবাহী বৈশাখ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

জানা গেছে, বৈশাখের উৎসবকে ঘিরে চারুকলার যে বর্ণিল প্রস্তুতি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণ, মুখোশ, প্রতিকৃতি ও আলপনা তৈরির কাজ সেসবেই অংশ নিতে দেখা গেছে বিপাশা হায়াতকে। শিল্পী হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে মিশে, নিজের হাতে কাজ করতে দেখা গেছে তাকে। চারুকলায় তার কাজ করার একটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ভক্ত ও অনুরাগীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

চারুকলায় ফিরে যাওয়ার অনুভূতি জানাতে গিয়ে বিপাশা বলেন, এই জায়গাটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখানেই তার শিল্পী হয়ে ওঠার শুরু, এখানেই তিনি শিখেছেন রং, রেখা আর ভাবনার ভাষা। তার ভাষায়, চারুকলা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি তার শেকড় যার টান তিনি কখনোই উপেক্ষা করতে পারেন না। দেশে এলেই তাই এই প্রাঙ্গণে এসে পুরোনো স্মৃতিতে ডুব দেন, নতুন করে অনুপ্রাণিত হন।

আরও পড়ুন:
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছালো 
‘প্রিন্স’ প্রমাণ করলো শুধু শাকিব খান হলেই হয় না, মসলাও লাগে 

অভিনয়জীবনে তিনি ‘আগুনের পরশমণি’সহ বহু নাটক ও সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত তিনি। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও শিল্পচর্চা থামিয়ে রাখেননি এক মুহূর্তের জন্যও। বরং সময়ের সঙ্গে সঙ্গে চিত্রকলাই হয়ে উঠেছে তার প্রধান অভিব্যক্তির মাধ্যম।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow