ব্যাটে রানের বন্যা, পিএসএলে বাবরের নতুন রেকর্ড

এবারের পাকিস্তান সুপার (পিএসএল) লিগে একের পর এক দাপুটে পারফরম্যান্স করেই যাচ্ছেন বাবর আজম। প্রতিনিয়ত ট-টোয়েন্টিতে ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনার শিকা হওয়া বাবরই এবার পিএসএলে দেখিয়ে যাচ্ছেন নিজের রুদ্রমূর্তি। পিএসএলের চলমান আসরে দুই সেঞ্চুরিসহ এখন পর্যন্ত বাবর করেছেন ৫৮৮। যা পিএসএলের এক আসরে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড। কিছুদিন আগেও বিগ ব্যাশে খেলতে গিয়ে স্ট্রাইকরেট নিয়ে হয়েছিলেন সমালোচিত। নিজ দলের সতীর্থ তাকে স্ট্রাইক দিতে না চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার। অথচ এই মৌসুমে ব্যাটিং করেছেন ক্যারিয়ারসেরা ১৪৬.২৬ স্ট্রাইক রেটে। অন্যদিকে ২০২৩ ও ২০২৪ সালে করেছেন ১৪৫ ও ১৪২ স্ট্রাইক রেটে। পাকিস্তানের টেস্ট দল আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে। সেই স্কোয়াডে রয়েছেন বাবরও। পিএসএলের ফর্ম কাজে লাগিয়ে টেস্টে চলা ফর্ম খরা কাটিয়ে উঠবেন তিনি, এমনটাই ভাবা হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আইএন

ব্যাটে রানের বন্যা, পিএসএলে বাবরের নতুন রেকর্ড

এবারের পাকিস্তান সুপার (পিএসএল) লিগে একের পর এক দাপুটে পারফরম্যান্স করেই যাচ্ছেন বাবর আজম। প্রতিনিয়ত ট-টোয়েন্টিতে ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনার শিকা হওয়া বাবরই এবার পিএসএলে দেখিয়ে যাচ্ছেন নিজের রুদ্রমূর্তি।

পিএসএলের চলমান আসরে দুই সেঞ্চুরিসহ এখন পর্যন্ত বাবর করেছেন ৫৮৮। যা পিএসএলের এক আসরে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড।

কিছুদিন আগেও বিগ ব্যাশে খেলতে গিয়ে স্ট্রাইকরেট নিয়ে হয়েছিলেন সমালোচিত। নিজ দলের সতীর্থ তাকে স্ট্রাইক দিতে না চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার।

অথচ এই মৌসুমে ব্যাটিং করেছেন ক্যারিয়ারসেরা ১৪৬.২৬ স্ট্রাইক রেটে। অন্যদিকে ২০২৩ ও ২০২৪ সালে করেছেন ১৪৫ ও ১৪২ স্ট্রাইক রেটে।

পাকিস্তানের টেস্ট দল আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে। সেই স্কোয়াডে রয়েছেন বাবরও। পিএসএলের ফর্ম কাজে লাগিয়ে টেস্টে চলা ফর্ম খরা কাটিয়ে উঠবেন তিনি, এমনটাই ভাবা হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow