ভারতের নায়িকার পর যোগ দিলেন ওমর সানী, আমিন খান, রোজিনা

এক যৌনকর্মীর জীবনের গল্পে তৈরি হচ্ছে ‘গুলশানের চামেলি’ সিনেমা। এতে বিভিন্ন চরিত্রে থাকবেন দেশ-বিদেশের একঝাঁক তারকা। এরই মধ্যে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের ‘পাখি’খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। আরও পড়ুন এনসিপির বক্তব্যে ক্ষোভ / কিশোরগঞ্জের সন্তান হিসেবে প্রতিবাদ জানালাম : খায়রুল বাসার এবার জানা গেল, এতে আরও অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তিন তারকা ওমর সানী, আমিন খান ও রোজিনা। তাদের সঙ্গে বিশেষ চমক হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধনকেও। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। তারকাবহুল সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন বাঁধন।আইনজীবীর চরিত্রে হাজির হবেন বাঁধন রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। এর আগে জানা যায়,এবার সেই বহুল আলোচিত সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায় যোগ হলো বাঁধনের নাম। যদিও সিনেমাটিতে নিজের অভিনয়ের বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না বাঁধন। একই অবস্থান নির্মাতা মোহাম্মদ ইকবালেরও। তিনি জানান, আগামী ১ আগস্

ভারতের নায়িকার পর যোগ দিলেন ওমর সানী, আমিন খান, রোজিনা

এক যৌনকর্মীর জীবনের গল্পে তৈরি হচ্ছে ‘গুলশানের চামেলি’ সিনেমা। এতে বিভিন্ন চরিত্রে থাকবেন দেশ-বিদেশের একঝাঁক তারকা। এরই মধ্যে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের ‘পাখি’খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের।

এবার জানা গেল, এতে আরও অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তিন তারকা ওমর সানী, আমিন খান ও রোজিনা। তাদের সঙ্গে বিশেষ চমক হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধনকেও। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

তারকাবহুল সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন বাঁধন।


আইনজীবীর চরিত্রে হাজির হবেন বাঁধন

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’।

এর আগে জানা যায়,এবার সেই বহুল আলোচিত সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায় যোগ হলো বাঁধনের নাম।

যদিও সিনেমাটিতে নিজের অভিনয়ের বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না বাঁধন। একই অবস্থান নির্মাতা মোহাম্মদ ইকবালেরও। তিনি জানান, আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে।

এ বিষয়ে আজমেরী হক বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেননি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত জানাতে অপারগতার কথা জানান।


কলকাতার অভিনেত্রী মধুমিতা থাকবেন নাম ভূমিকায়

‘গুলশানের চামেলি’র গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতাবানদের নির্মম ষড়যন্ত্র ও শোষণের শিকার হন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতার পরিকল্পনা, আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।

সবশেষ তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। এছাড়া তার অভিনীত ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মুক্তির অপেক্ষায় রয়েছে।


ছবিটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সেরা ছবির স্বীকৃতি অর্জন করে। অন্যদিকে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow