মিশরের বন্দরে দুটি এলএনজি জাহাজে ড্রোন হামলা
মিশরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে পৃথক ড্রোন হামলায় দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) জাহাজে আগুন লেগেছে। বুধবার এ তথ্য জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান অ্যামব্রে। খবর শাফাক নিউজ এজেন্সির।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বারমুডার পতাকাবাহী একটি গ্রিক এলএনজি ট্যাংকার বন্দরে নোঙর করা অবস্থায় অন্তত একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। একই বন্দরে নোঙর করা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী আরেকটি এলএনজি সংরক্ষণ জাহাজেও অন্তত একটি ড্রোন আঘাত হানে।
জাহাজটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনারগোস ইনফ্রাস্ট্রাকচার পরিচালনা করে।
এর আগে মিশরের জ্বালানি মন্ত্রণালয় জানায়, বন্দরে থাকা দুটি এলএনজি সংরক্ষণ জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোন কোন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারা এর জন্য দায়ী, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।