মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাশ্রমে অংশ নিলেন নানা শ্রেণি-পেশার মানুষ
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আয়োজিত এ অভিযানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় পৌরসভা গেট থেকে আটানি বাজার পর্যন্ত উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের উদ্বোধন করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কৃষ্ণ চন্দ্র।
অভিযানে অংশগ্রহণকারীরা সড়ক ও ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র কালবেলাকে বলেন, মুক্তাগাছাকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর পৌর শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। জনস্বার্থে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে পৌর এলাকার পরিবেশ আরও স

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে পৌর এলাকার পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত ও বসবাস উপযোগী হয়ে উঠবে।