মুখ্যমন্ত্রী হওয়ার পর মুক্তির অনুমতি পেলো থালাপতি বিজয়ের সেই সিনেমা
‘জনা নায়াগান’কে থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। এ ছবি মুক্তির পর তিনি পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে মনোযোগ দেবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। ফলে ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আগে নির্বাচনকে ঘিরে নানা সমালোচনায় বিদ্ধ হয়েছেন অভিনেতা। তখন তার এই সিনেমাটিও পড়েছিলো নানা সংকটের মুখে। বারবার আটকে গেছে এর মুক্তি। সেন্সর অনুমতিও দেয়া হয়নি। আরও পড়ুন কেক কাটতে গিয়ে থমকে গেলেন পূর্ণিমা, বের হলো রহস্যময় উপহার তবে সব বাধা কাটিয়ে এখন মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তির দ্বারপ্রান্তে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’। এবার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘জনা নায়াগান’ ভারতীয় সেন্সর বোর্ড থেকে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। পোস্টে তারা লিখেছে, ‘বন্ধুরা, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে। ‘জনা নায়াগান’ আনুষ্ঠানিকভাবে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে।’ সেন্সর ছাড়পত্র পাওয়ায় সিনেমাটির মুক্তির আর কোনো বাধা নেই। সবকিছু ঠিক থাকলে আগামী
‘জনা নায়াগান’কে থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। এ ছবি মুক্তির পর তিনি পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে মনোযোগ দেবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। ফলে ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আগে নির্বাচনকে ঘিরে নানা সমালোচনায় বিদ্ধ হয়েছেন অভিনেতা। তখন তার এই সিনেমাটিও পড়েছিলো নানা সংকটের মুখে। বারবার আটকে গেছে এর মুক্তি। সেন্সর অনুমতিও দেয়া হয়নি।
তবে সব বাধা কাটিয়ে এখন মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তির দ্বারপ্রান্তে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’। এবার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘জনা নায়াগান’ ভারতীয় সেন্সর বোর্ড থেকে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। পোস্টে তারা লিখেছে, ‘বন্ধুরা, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে। ‘জনা নায়াগান’ আনুষ্ঠানিকভাবে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে।’
সেন্সর ছাড়পত্র পাওয়ায় সিনেমাটির মুক্তির আর কোনো বাধা নেই। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
যদিও নির্মাতারা এখনো ‘এ’ সার্টিফিকেট পাওয়ার নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি, তবে ধারণা করা হচ্ছে, ছবির কিছু অ্যাকশন ও সহিংস দৃশ্যের কারণেই এই রেটিং দেওয়া হয়েছে।
থালাপতি বিজয়ের বিদায়ী এই সিনেমা মুক্তির আগেই দক্ষিণ ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এলআইএ
What's Your Reaction?

