যাত্রীর ব্যাগেজে মিলল ৩১৫ কার্টন সিগারেট
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের (G9-520) এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩১৫ কার্টন সিগারেট পাওয়া গেছে। বিমানবন্দরের কাস্টমস হলে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১০টায় এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা গোপন তথ্যের ভিত্তিতে চালানটি ধরতে সক্ষম হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, নওগাঁর রানীনগরের মো. রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। তিনি শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের (G9-520) যাত্রী। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এসব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের (G9-520) এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩১৫ কার্টন সিগারেট পাওয়া গেছে।
বিমানবন্দরের কাস্টমস হলে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১০টায় এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা গোপন তথ্যের ভিত্তিতে চালানটি ধরতে সক্ষম হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, নওগাঁর রানীনগরের মো. রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। তিনি শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের (G9-520) যাত্রী।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এসব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
What's Your Reaction?