রাজধানীতে দুই শিল্প প্রদর্শনী

একদিকে স্থাপনা শিল্পের মাধ্যমে দর্শন ও প্রযুক্তির অনুসন্ধান, অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন এবং কল্পনার রঙিন প্রকাশ—দুই আয়োজনেই শিল্পের ভিন্নমাত্রা তুলে ধরা হয়েছে। রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্র শুরু হচ্ছে শিল্পী তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী ‘উপাত্ত/আকাঙ্ক্ষা/পরম’। প্রদর্শনীর উদ্বোধন হবে আজ সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক আবুল মনসুর, বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম ও শিল্পী ঢালী আল মামুন। প্রদর্শনীটি চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এটি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। শিল্পী তানভীর পারভেজ তার এ প্রদর্শনীতে মানব মস্তিষ্কের একটি মনস্তাত্ত্বিক প্রবণতা ‘প্যারেডোলিয়া’কে কেন্দ্র করে কাজ করেছেন। অর্থাৎ, বিশৃঙ্খল বা অস্পষ্ট তথ্যের মধ্যে মানুষ যেভাবে পরিচিত প্যাটার্ন বা অর্থ খুঁজে পায়, সে অভিজ্ঞতাকে শিল্পভাষায় প্রকাশের চেষ্টা করেছেন তিনি। শিল্পীর মতে, ‘উপাত্ত’ হলো উপলব্ধির প্রাথমিক স্তর—পিক্সেল, কোড ও ডিজিটাল আর্কাইভের জগৎ; ‘আকাঙ্ক্ষা’ সেই মনস্তাত্ত্বিক শক্তি, যা উপাত্তকে অর্থপূর্ণ করে তোলে; আর ‘পর

রাজধানীতে দুই শিল্প প্রদর্শনী

একদিকে স্থাপনা শিল্পের মাধ্যমে দর্শন ও প্রযুক্তির অনুসন্ধান, অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন এবং কল্পনার রঙিন প্রকাশ—দুই আয়োজনেই শিল্পের ভিন্নমাত্রা তুলে ধরা হয়েছে। রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্র শুরু হচ্ছে শিল্পী তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী ‘উপাত্ত/আকাঙ্ক্ষা/পরম’। প্রদর্শনীর উদ্বোধন হবে আজ সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক আবুল মনসুর, বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম ও শিল্পী ঢালী আল মামুন। প্রদর্শনীটি চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এটি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পী তানভীর পারভেজ তার এ প্রদর্শনীতে মানব মস্তিষ্কের একটি মনস্তাত্ত্বিক প্রবণতা ‘প্যারেডোলিয়া’কে কেন্দ্র করে কাজ করেছেন। অর্থাৎ, বিশৃঙ্খল বা অস্পষ্ট তথ্যের মধ্যে মানুষ যেভাবে পরিচিত প্যাটার্ন বা অর্থ খুঁজে পায়, সে অভিজ্ঞতাকে শিল্পভাষায় প্রকাশের চেষ্টা করেছেন তিনি। শিল্পীর মতে, ‘উপাত্ত’ হলো উপলব্ধির প্রাথমিক স্তর—পিক্সেল, কোড ও ডিজিটাল আর্কাইভের জগৎ; ‘আকাঙ্ক্ষা’ সেই মনস্তাত্ত্বিক শক্তি, যা উপাত্তকে অর্থপূর্ণ করে তোলে; আর ‘পরম’ হলো সেই আকাঙ্ক্ষার প্রক্ষেপণ—অস্তিত্বের এমন এক সীমা, যেখানে মানুষ অর্থের উৎস খুঁজে পেতে চায়। শিল্পকর্মগুলোর মাধ্যমে দর্শকের সামনে প্রশ্ন তোলা হয়েছে মানুষ কি সত্যিই প্যাটার্ন আবিষ্কার করে, নাকি নিজেই তা তৈরি করে?

অন্যদিকে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রপ্রদর্শনী ‘আর্ট ফর হোপ’। অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ও আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এ প্রদর্শনী ১১ মার্চ শুরু হয়। শেষ হয় গতকাল ১২ মার্চ। প্রদর্শনী চলে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিয়াম নাসরীন আফসানা, ফারাহ কবির, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং কার্টুনিস্ট মোরশেদ মিশু। প্রদর্শনীতে সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা বিভিন্ন ছবি স্থান পায়, যেখানে ফুটে উঠেছে তাদের স্বপ্ন, অভিজ্ঞতা ও ভবিষ্যতের প্রত্যাশা।

এ আয়োজনের একটি বিশেষ দিক হলো ‘হ্যাপি হোম’ প্রকল্পের ২০ বছর পূর্তি উদযাপন। দুই দশক ধরে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মেয়ে শিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা ও জীবনদক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এ উদ্যোগ। ‘হ্যাপি হোম’ এর শিশুদের পাশাপাশি অ্যাকশনএইডের ‘শিশু বিকাশ কেন্দ্র (এসবিকে)’-এর ক্ষুদে শিল্পীরাও এ প্রদর্শনীতে অংশ নিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow