রাজনৈতিক নেতারা দেব-দেবী নন: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতির কোনো মার্কা দেবত্ব প্রদত্ত মার্কা নয়। রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতা কোনো দেব-দেবী নন। রাজনৈতিক নেতানেত্রীদের সব বক্তব্য জনগণের কল্যাণের জন্য। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশালের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমরা যে যার ধর্মকে কঠিনভাবে চর্চা ও বিশ্বাস করব, সে কারণেই আমরা সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করব। যখনই আপনার, আমার ধর্ম বিশ্বাস চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার চক্রান্ত করবে সঙ্গে সঙ্গে ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন। মন্ত্রী বলেন, পাহাড়ি ও সমতল গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্রত্যক্ষ ও পরোক্ষ চক্রান্তকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি বলেন, কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোনো রাষ্ট্রকে ধর্মের মাধ্যমে গ্রাস করতে চায়, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে। মানবতার বিরোধিতা করে এবং ধর্মের মূল মর্
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতির কোনো মার্কা দেবত্ব প্রদত্ত মার্কা নয়। রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতা কোনো দেব-দেবী নন। রাজনৈতিক নেতানেত্রীদের সব বক্তব্য জনগণের কল্যাণের জন্য।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশালের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা যে যার ধর্মকে কঠিনভাবে চর্চা ও বিশ্বাস করব, সে কারণেই আমরা সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করব। যখনই আপনার, আমার ধর্ম বিশ্বাস চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার চক্রান্ত করবে সঙ্গে সঙ্গে ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন।
মন্ত্রী বলেন, পাহাড়ি ও সমতল গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্রত্যক্ষ ও পরোক্ষ চক্রান্তকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
তিনি বলেন, কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোনো রাষ্ট্রকে ধর্মের মাধ্যমে গ্রাস করতে চায়, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে। মানবতার বিরোধিতা করে এবং ধর্মের মূল মর্মবাদের বিরোধিতা করে।
তথ্যমন্ত্রী আরও বলেন, আমরা যারা বাংলাদেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার নিয়ে কথা বলছি সেই মানুষের পক্ষে সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, রাজনীতিতে দর্শন, চিন্তা, আদর্শ কোনো ধর্মীয় দর্শন আদর্শ নয়। ধর্মীয় দর্শন, আদর্শ সর্ব শক্তিমানকে ঘিরে আবর্তিত হয়। রাজনীতির যে কোনো চিন্তা সেই জনগোষ্ঠীর স্বার্থকে কেন্দ্র করেই আবর্তিত হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক সন্তোষ শর্মা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পাঠের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আলোচনা সভার শুরুতে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
What's Your Reaction?