রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

রাজবাড়ীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদগাহ ময়দানের দক্ষিণ পাশে আলাদাভাবে পর্দা টানিয়ে নারীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। তবে বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে ময়দানে জামাত করা সম্ভব না হলে, বিকল্প হিসেবে সকাল সাড়ে ৮টায় জেলা মডেল মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা শহরের মডেল মসজিদসহ বিভিন্ন স্থানের জামাতগুলো এলাকাভিত্তিক মসজিদ ও ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামতো সময়ে অনুষ্ঠিত হবে। ঈদের জামাত আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ও মসজিদ কমিটিগুলো। রুবেলুর রহমান/এসআর/এএসএম

রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

রাজবাড়ীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে।

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদগাহ ময়দানের দক্ষিণ পাশে আলাদাভাবে পর্দা টানিয়ে নারীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। তবে বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে ময়দানে জামাত করা সম্ভব না হলে, বিকল্প হিসেবে সকাল সাড়ে ৮টায় জেলা মডেল মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জেলা ও উপজেলা শহরের মডেল মসজিদসহ বিভিন্ন স্থানের জামাতগুলো এলাকাভিত্তিক মসজিদ ও ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামতো সময়ে অনুষ্ঠিত হবে। ঈদের জামাত আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ও মসজিদ কমিটিগুলো।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow