রাধেশ্যাম সরকারের বই ‘অবসরের আলাপন’

অবসর জীবনের শেষ অধ্যায় নয়; বরং জীবনের আরেকটি গভীর, সংবেদনশীল ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা। কর্মব্যস্ত জীবনের পর হঠাৎ পাওয়া এই অবসর অনেকের কাছে যেমন স্বস্তির, তেমনই অনেকের কাছে একাকিত্ব, অনিশ্চয়তা এবং সম্পর্কের টানাপোড়েনের প্রতিচ্ছবি। এই দ্বৈত বাস্তবতাকে সামনে রেখেই রচিত হয়েছে ড. রাধেশ্যাম সরকারের বই ‘অবসরের আলাপন’। বইটিতে অবসর জীবনের সংকট, সম্ভাবনা, প্রত্যাশা ও প্রাপ্তির নানা দিক নিয়ে সংযোজিত হয়েছে ৪১টি চিন্তাশীল প্রবন্ধ, যার অধিকাংশই জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত। অবসর-পরবর্তী জীবন পরিকল্পনা, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, সন্তানদের সঙ্গে সম্পর্কের বাস্তবতা, একাকিত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা ইত্যাদি মানবিক দৃষ্টিতে এবং অভিজ্ঞতার আলোকে উপস্থাপিত হয়েছে। আরও পড়ুনএখানে কয়েকটি জীবন: যে গল্প হৃদয়ে গাঁথা  এই বই কোনো উপদেশের তালিকা নয়; বরং অবসরপ্রাপ্ত মানুষদের সঙ্গে একান্ত আলাপ, যেখানে প্রশ্ন ও সংশয়ের পাশাপাশি রয়েছে আশার কথা এবং নতুন করে এগিয়ে চলার প্রেরণা। যারা অবসর জীবনের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, যারা অবসর জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা যারা পরিবারের কোনো অবসরপ্রাপ্ত মানুষকে আরও

রাধেশ্যাম সরকারের বই ‘অবসরের আলাপন’

অবসর জীবনের শেষ অধ্যায় নয়; বরং জীবনের আরেকটি গভীর, সংবেদনশীল ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা। কর্মব্যস্ত জীবনের পর হঠাৎ পাওয়া এই অবসর অনেকের কাছে যেমন স্বস্তির, তেমনই অনেকের কাছে একাকিত্ব, অনিশ্চয়তা এবং সম্পর্কের টানাপোড়েনের প্রতিচ্ছবি। এই দ্বৈত বাস্তবতাকে সামনে রেখেই রচিত হয়েছে ড. রাধেশ্যাম সরকারের বই ‘অবসরের আলাপন’।

বইটিতে অবসর জীবনের সংকট, সম্ভাবনা, প্রত্যাশা ও প্রাপ্তির নানা দিক নিয়ে সংযোজিত হয়েছে ৪১টি চিন্তাশীল প্রবন্ধ, যার অধিকাংশই জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত। অবসর-পরবর্তী জীবন পরিকল্পনা, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, সন্তানদের সঙ্গে সম্পর্কের বাস্তবতা, একাকিত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা ইত্যাদি মানবিক দৃষ্টিতে এবং অভিজ্ঞতার আলোকে উপস্থাপিত হয়েছে।

এই বই কোনো উপদেশের তালিকা নয়; বরং অবসরপ্রাপ্ত মানুষদের সঙ্গে একান্ত আলাপ, যেখানে প্রশ্ন ও সংশয়ের পাশাপাশি রয়েছে আশার কথা এবং নতুন করে এগিয়ে চলার প্রেরণা।

যারা অবসর জীবনের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, যারা অবসর জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা যারা পরিবারের কোনো অবসরপ্রাপ্ত মানুষকে আরও গভীরভাবে বুঝতে চান, এই বই তাদের সবার জন্যই এক সংবেদনশীল ও বিশ্বাসযোগ্য সহযাত্রী।

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান টাঙ্গন। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow