রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদে ব্যক্তিত্ববান কেউ আসুক: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অবশেষে সাহাবুদ্দিন পদত্যাগ করলেন। ফ্যাসিবাদের পতনের পরেই তার পদত্যাগ প্রত্যাশিত ছিল। কিন্তু রাজনীতির নানা অন্তঃস্রোতের কারণে এতদিন তিনি বঙ্গভবনে অস্বস্তির কারণ হয়ে টিকে ছিলেন। তার পদত্যাগকে স্বাগত জানাই। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের পর শুক্রবার (২৪ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব এ মন্তব্য করেন। আরও পড়ুন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রপতি দেশের মর্যাদার পদক্রমের শীর্ষে। আবার রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু সাংবিধানিক কারণে আক্ষরিক অর্থেই রাষ্ট্রপতি নখদন্তহীন। এটা ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার বিষয়ে জোরালো আলোচনা হয়েছে যার কিছুটা প্রতিফলন জুলাই জাতীয় সনদেও হয়েছে। আমরা আশা করবো, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। গত দুদিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি ন

রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদে ব্যক্তিত্ববান কেউ আসুক: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অবশেষে সাহাবুদ্দিন পদত্যাগ করলেন। ফ্যাসিবাদের পতনের পরেই তার পদত্যাগ প্রত্যাশিত ছিল। কিন্তু রাজনীতির নানা অন্তঃস্রোতের কারণে এতদিন তিনি বঙ্গভবনে অস্বস্তির কারণ হয়ে টিকে ছিলেন। তার পদত্যাগকে স্বাগত জানাই।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের পর শুক্রবার (২৪ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব এ মন্তব্য করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রপতি দেশের মর্যাদার পদক্রমের শীর্ষে। আবার রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু সাংবিধানিক কারণে আক্ষরিক অর্থেই রাষ্ট্রপতি নখদন্তহীন। এটা ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার বিষয়ে জোরালো আলোচনা হয়েছে যার কিছুটা প্রতিফলন জুলাই জাতীয় সনদেও হয়েছে। আমরা আশা করবো, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।

গত দুদিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার (২৪ জুলাই) তিনি পদত্যাগ করলেন। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন।

এমইউ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow