লিটনের সঙ্গে ভারতীয় কোম্পানির চুক্তি নবায়ন

দীর্ঘদিন ধরে ভারতের বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এসজি’র সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। সম্প্রতি দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা আর পরিবর্তিত পরিস্থিতির কারণে এই চুক্তি নবায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব জল্পনা ছাপিয়ে লিটনের ওপরই আস্থা রাখলো ভারতীয় প্রতিষ্ঠানটি। লিটনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আরও এক মেয়াদে চুক্তি নবায়নের বিষয়টি বুধবার (১১ মার্চ) নিশ্চিত করেছেন তারই ম্যানেজার। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনকে আবারও এসজির স্টিকারযুক্ত ব্যাট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠ মাতাতে দেখা যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের কোনো ব্র্যান্ড বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি এগিয়ে নেবে কি না- এমন প্রশ্ন তৈরি হয়। তবে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে কমে আসছে। সেই মোতাবেক লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করলো এসজি। মাঠের পারফরম্যান্স আর লিটনের ব্র্যান্ড ভ্যালুর ওপর ভরসা রেখে সেই

লিটনের সঙ্গে ভারতীয় কোম্পানির চুক্তি নবায়ন

দীর্ঘদিন ধরে ভারতের বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এসজি’র সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। সম্প্রতি দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা আর পরিবর্তিত পরিস্থিতির কারণে এই চুক্তি নবায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব জল্পনা ছাপিয়ে লিটনের ওপরই আস্থা রাখলো ভারতীয় প্রতিষ্ঠানটি।

লিটনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আরও এক মেয়াদে চুক্তি নবায়নের বিষয়টি বুধবার (১১ মার্চ) নিশ্চিত করেছেন তারই ম্যানেজার। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনকে আবারও এসজির স্টিকারযুক্ত ব্যাট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠ মাতাতে দেখা যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের কোনো ব্র্যান্ড বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি এগিয়ে নেবে কি না- এমন প্রশ্ন তৈরি হয়। তবে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে কমে আসছে। সেই মোতাবেক লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করলো এসজি। মাঠের পারফরম্যান্স আর লিটনের ব্র্যান্ড ভ্যালুর ওপর ভরসা রেখে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছে এসজি। দীর্ঘদিনের এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে লিটনও সন্তোষ প্রকাশ করেছেন।

এসকেডি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow