শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টা ৩৮ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট এবং দুবাইগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল রয়েছে। তবে এদিন কিছু ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি অ্যারাইভাল এবং চারটি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট স্থবিরতা এখনো অপরিবর্তিত। ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এমআরএএইচ/জেএইচ

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টা ৩৮ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট এবং দুবাইগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল রয়েছে।

তবে এদিন কিছু ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি অ্যারাইভাল এবং চারটি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট স্থবিরতা এখনো অপরিবর্তিত।

ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow