শাহরুখ-কাজলের সিনেমার ৩০ বছরের নিয়ম বদলে দিলো ‘ধুরন্ধর ২’

ভারতের সিনেমা প্রেক্ষাগৃহে নতুন অধ্যায়ের সূচনা ঘটাচ্ছে রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত এই ছবি মুক্তির আগেই বক্স অফিসে নজির গড়েছে। এটি প্রভাব ফেলেছে শাহরুখ খান ও কাজল অভিনীত ক্লাসিক ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমার উপরও। মুম্বাইয়ের মরাঠা মন্দিরে গত ৩০ বছর ধরে প্রতিদিন বেলা সাড়ে এগারোটার শোতে চলছিল শাহরুখ-কাজল অভিনীত এই সিনেমা। কিন্তু ‘ধুরন্ধর ২’-এর দীর্ঘ চার ঘণ্টা চল্লিশ মিনিটের কারণে প্রেক্ষাগৃহের শোসূচি বদলাতে হয়েছে। নতুন শিডিউলে ‘দিলওয়ালে…’ দেখানো হবে সকাল বা অন্যান্য সময়ে। এর ফলে তিন দশক ধরে চলে আসা নিয়মকে থামিয়ে দিলো ‌‘ধুরন্ধর ২’। চলতি বছরে বক্সঅফিসে রণবীর সিংহের এই হিংস্র অ্যাকশনধর্মী ছবি সেরা অবস্থানে থাকায় ১৫ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ছবির গল্প কেন্দ্রীয় চরিত্র হামজা এবং তার প্রতিশোধের ঘটনাবলী ঘিরে আবর্তিত হবে, যেখানে রক্তারক্তি ও হানাহানি আগের চেয়ে বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ধুরন্ধর ২’ শুধু রণবীর সিংহের ক্যারিয়ারে নয়, ভারতীয় সিনেমা ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ চিহ্ন রাখবে।   এলআইএ

শাহরুখ-কাজলের সিনেমার ৩০ বছরের নিয়ম বদলে দিলো ‘ধুরন্ধর ২’

ভারতের সিনেমা প্রেক্ষাগৃহে নতুন অধ্যায়ের সূচনা ঘটাচ্ছে রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত এই ছবি মুক্তির আগেই বক্স অফিসে নজির গড়েছে। এটি প্রভাব ফেলেছে শাহরুখ খান ও কাজল অভিনীত ক্লাসিক ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমার উপরও।

মুম্বাইয়ের মরাঠা মন্দিরে গত ৩০ বছর ধরে প্রতিদিন বেলা সাড়ে এগারোটার শোতে চলছিল শাহরুখ-কাজল অভিনীত এই সিনেমা। কিন্তু ‘ধুরন্ধর ২’-এর দীর্ঘ চার ঘণ্টা চল্লিশ মিনিটের কারণে প্রেক্ষাগৃহের শোসূচি বদলাতে হয়েছে। নতুন শিডিউলে ‘দিলওয়ালে…’ দেখানো হবে সকাল বা অন্যান্য সময়ে। এর ফলে তিন দশক ধরে চলে আসা নিয়মকে থামিয়ে দিলো ‌‘ধুরন্ধর ২’।

চলতি বছরে বক্সঅফিসে রণবীর সিংহের এই হিংস্র অ্যাকশনধর্মী ছবি সেরা অবস্থানে থাকায় ১৫ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ছবির গল্প কেন্দ্রীয় চরিত্র হামজা এবং তার প্রতিশোধের ঘটনাবলী ঘিরে আবর্তিত হবে, যেখানে রক্তারক্তি ও হানাহানি আগের চেয়ে বেশি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ধুরন্ধর ২’ শুধু রণবীর সিংহের ক্যারিয়ারে নয়, ভারতীয় সিনেমা ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ চিহ্ন রাখবে।

 


এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow