শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার করা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ থাকবে না, তাকে গ্রেফতার করা হবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আরও পড়ুন শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সে অনুযায়ী আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন। আইনমন্ত্রীও বলেছেন, তিনি যেহেতু দণ্ডপ্রাপ্ত, তাই দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি ফিরলেই তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। আপিলের কোনো সুযোগ থাকলে সেটি আইন-আদালত নির্ধারণ করবে। আরও পড়ুন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ থাকবে না, তাকে গ্রেফতার করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সে অনুযায়ী আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন। আইনমন্ত্রীও বলেছেন, তিনি যেহেতু দণ্ডপ্রাপ্ত, তাই দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি ফিরলেই তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। আপিলের কোনো সুযোগ থাকলে সেটি আইন-আদালত নির্ধারণ করবে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে বেনজীরকে অন্তর্বর্তী সরকার দেড়-দুই বছরেও গ্রেফতার করতে পারেনি। আমরা সরকারে আসার তিন মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছি। তার বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র ৩০ দিনের পরিবর্তে তিন দিনের মধ্যে পাঠানো হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় আছি।
এছাড়া হাদি হত্যা মামলার তিন আসামিকে ফেরত আনতে সংশ্লিষ্ট দেশের কাছে প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমওএস/এমএমকে
What's Your Reaction?

