সব উপজেলায় এআই ট্রেনিং সেন্টার হবে: আইসিটি মন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব হোসেন। শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ: কী ভাবছে সরকার’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) এই সভার আয়োজন করে। তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব হোসেন বলেন, এআই প্রযুক্তির ব্যবহার বিস্তৃত করার বিষয়টিতে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এ জন্য উপজেলা পর্যায়ে সেন্টার করে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখানো হবে। সরকার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তিনি আরও জানান, তার বিবেচনায় আরও ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করলে টেলিটক আগামীতে গ্রামীণফোনকেও ছাড়িয়ে যাবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, এবারের বাজেটে আমরা সব সমস্যা সমাধান করতে পারব না। তবে বড় সুখবর দিতে পারব বলে আশা করছি। আইসিটি খাতের জন্যে সুখবর থাকবে। ইএইচটি/এমআইএইচএস

সব উপজেলায় এআই ট্রেনিং সেন্টার হবে: আইসিটি মন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব হোসেন।

শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ: কী ভাবছে সরকার’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) এই সভার আয়োজন করে।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব হোসেন বলেন, এআই প্রযুক্তির ব্যবহার বিস্তৃত করার বিষয়টিতে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এ জন্য উপজেলা পর্যায়ে সেন্টার করে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখানো হবে। সরকার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও জানান, তার বিবেচনায় আরও ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করলে টেলিটক আগামীতে গ্রামীণফোনকেও ছাড়িয়ে যাবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, এবারের বাজেটে আমরা সব সমস্যা সমাধান করতে পারব না। তবে বড় সুখবর দিতে পারব বলে আশা করছি। আইসিটি খাতের জন্যে সুখবর থাকবে।

ইএইচটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow