সব স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও নিয়মিত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, জাতীয় তথ্য বাতায়নের আওতায় মাউশির অধীন বিভিন্ন আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হচ্ছে না। অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও নিয়মিত আপডেটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আগের নির্দেশনাও অনেক ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে না। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, সচল মোবাইল নম্বর, টেলিফোন নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য দৃশ্যমান ও নিয়মিত হালনাগাদ রাখা বাধ্যতামূলক। কিন্তু মাঠপর্যায়ের অনেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করছে না। এ পরিস্থিতিতে আগামী ৪ জুন

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও নিয়মিত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, জাতীয় তথ্য বাতায়নের আওতায় মাউশির অধীন বিভিন্ন আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হচ্ছে না। অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও নিয়মিত আপডেটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আগের নির্দেশনাও অনেক ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, সচল মোবাইল নম্বর, টেলিফোন নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য দৃশ্যমান ও নিয়মিত হালনাগাদ রাখা বাধ্যতামূলক। কিন্তু মাঠপর্যায়ের অনেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করছে না।

এ পরিস্থিতিতে আগামী ৪ জুনের মধ্যে মাউশির আওতাধীন সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি-বেসরকারি স্কুল-কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা বিদ্যমান ওয়েবসাইট হালনাগাদ করার কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

ডিজিটাল এই কার্যক্রম সম্পন্ন করার পর একটি নির্দিষ্ট গুগল ফরম লিংকে (https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7) প্রয়োজনীয় তথ্য সাবমিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাউশি কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow