সবুজ সনদ পেলো আরও ৩ পোশাক কারখানা

দেশের আরও তিনটি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে হয়েছে ২৮৭। নতুন করে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট পাওয়া কারখানাগুলো হলো- গাজীপুরের বিগ বস করপোরেশন লিমিটেড, ইউনিয়ন লেবেল অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড (ইউনিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান) এবং সাভারের ‘ভার্টেক্স ওয়ার লিমিটেড, ড্রেস ওয়ার্ল্ড লিমিটেড, নিও ফ্যাশন লিমিটেড’। বুধবার (২০ মে) ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডিজাইন (লিড) এর বরাত দিয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানিয়েছেন। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৮৭টি। এর মধ্যে গোল্ড ক্যাটাগরির ১৪৪, প্লাটিনাম ১২৪, সিলভার ১৫ ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে। এদিকে শীর্ষ ১০০টি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেই রয়েছে ৬৮টি। দ্

সবুজ সনদ পেলো আরও ৩ পোশাক কারখানা

দেশের আরও তিনটি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে হয়েছে ২৮৭।

নতুন করে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট পাওয়া কারখানাগুলো হলো- গাজীপুরের বিগ বস করপোরেশন লিমিটেড, ইউনিয়ন লেবেল অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড (ইউনিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান) এবং সাভারের ‘ভার্টেক্স ওয়ার লিমিটেড, ড্রেস ওয়ার্ল্ড লিমিটেড, নিও ফ্যাশন লিমিটেড’।

বুধবার (২০ মে) ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডিজাইন (লিড) এর বরাত দিয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানিয়েছেন।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে।

jagonews24

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৮৭টি। এর মধ্যে গোল্ড ক্যাটাগরির ১৪৪, প্লাটিনাম ১২৪, সিলভার ১৫ ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

এদিকে শীর্ষ ১০০টি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেই রয়েছে ৬৮টি। দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানে রয়েছে সাতটি ও তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ায় রয়েছে ছয়টি।

ইএইচটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow