সানরাইজার্সে প্রথমবার ডাক পেলেন বাংলাদেশের রিশাদ

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-এর বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ নতুন মৌসুমের আগে আরও শক্তিশালী দল গড়েছে। প্রথমবারের মতো এসএ২০ খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকেও দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদ হোসেন এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও দক্ষিণ আফ্রিকার লিগে এবারই প্রথম ডাক পেলেন। এবারের স্কোয়াডে তিনি আফগান রহস্য স্পিনার এএম গাজানফারের স্থলাভিষিক্ত হয়েছেন। এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি এসএ২০ আসরের মধ্যে তিনবারই শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এবারও তাদের দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার মার্কো জানসেন, আনরিখ নরকিয়া, উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক, অধিনায়ক ট্রিস্টান স্টাবস এবং নিউজিল্যান্ডের গতিতারকা অ্যাডাম মিলনে। সেই শক্তিশালী স্কোয়াডে নতুন সংযোজন মার্শ আর রিশাদ। আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এসএ২০-এর পঞ্চম আসর। এর আগে ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে মিনি নিলাম। চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি খেলোয়াড়ের স্থান এখনো খালি রয়েছে।

সানরাইজার্সে প্রথমবার ডাক পেলেন বাংলাদেশের রিশাদ

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-এর বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ নতুন মৌসুমের আগে আরও শক্তিশালী দল গড়েছে। প্রথমবারের মতো এসএ২০ খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকেও দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি।

রিশাদ হোসেন এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও দক্ষিণ আফ্রিকার লিগে এবারই প্রথম ডাক পেলেন। এবারের স্কোয়াডে তিনি আফগান রহস্য স্পিনার এএম গাজানফারের স্থলাভিষিক্ত হয়েছেন।

এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি এসএ২০ আসরের মধ্যে তিনবারই শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এবারও তাদের দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার মার্কো জানসেন, আনরিখ নরকিয়া, উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক, অধিনায়ক ট্রিস্টান স্টাবস এবং নিউজিল্যান্ডের গতিতারকা অ্যাডাম মিলনে। সেই শক্তিশালী স্কোয়াডে নতুন সংযোজন মার্শ আর রিশাদ।

আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এসএ২০-এর পঞ্চম আসর। এর আগে ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে মিনি নিলাম। চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি খেলোয়াড়ের স্থান এখনো খালি রয়েছে। তবে ডারবানস সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস ইতোমধ্যেই ১৯ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। প্রতিটি দলে সর্বোচ্চ সাতজন বিদেশি ক্রিকেটার এবং অন্তত দুজন অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার রাখতে হবে।

মার্শ ও রিশাদকে দলে নেওয়ার পাশাপাশি সানরাইজার্স ছেড়ে দিয়েছে ক্রিস উড, এএম গাজানফার, থারিন্দু রত্নায়েকে এবং বেয়ার্স সোয়ানেপুলকে। বর্তমানে দলটির স্কোয়াডে আরও দুটি স্থান খালি রয়েছে, যা পূরণ করা হবে অক্টোবরের মিনি নিলামে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow