সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক মিঠু চৌধুরী জানিয়েছিলেন, যে কোনো মূল্যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। শুক্রবার (০৩ এপ্রিল) মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
টুর্নামেন্টে এর আগেও পরস্পর মোকাবিলা করেছে দুদল। ১-১ সমতায় শেষ হয় গ্রুপ পর্বের ম্যাচটি। সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় বাংলার যুবারা। আরেক সেমিতে ভুটানকে নিয়ে ছেলেখেলা করে ভারত, তুলে নেয় ৫-০ গোলের বড় জয়।
বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের জায়গা আছে। গ্রুপ পর্বের দেখায় ভারতের সঙ্গে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিলেন মিঠু-ফয়সালরা। তবে, দলের সবচেয়ে বড় শক্তির জায়গা সুলিভান ব্রাদার্স।
আসরজুড়েই যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভান আছেন দুর্দান্ত ছন্দে। পাকিস্তানের বিপক্ষে অভিষেকে জোড়া গোল, সেমিতে নেপালের সঙ্গে দারুণ একটি গোল অফসাইডে বাতিল হলেও আলো ছড়িয়েছেন। রোনানের ওপর বাড়তি নজর থাকবে সবার।
সুলিভান ব্রাদার্সের আরেকজন ডেক্লান সুলিভান। নেপাল ম্যাচে মাঠে নামেন ৮৬ মিনিটে। অল্প ক

সুলিভান ব্রাদার্সের আরেকজন ডেক্লান সুলিভান। নেপাল ম্যাচে মাঠে নামেন ৮৬ মিনিটে। অল্প কিছুক্ষণে নিজেকে চিনিয়েছেন। ফাইনালে তাকে শুরু থেকে দেখতে চান ভক্তরা।
সাফের ফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশের অতীত অবশ্য সুখকর নয়। অনূর্ধ্ব-২০ দল যেমন ২০২২ সালের ফাইনালে হেরেছে ভারতের কাছে। বয়সভিত্তিক দলগুলোও ফাইনালে গিয়ে ভারতের সামনে খেই হারায় নিয়মিত।
হারের শঙ্কা যেমন আছে, তেমনি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শিপে বাংলাদেশের আশার জায়গা আছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালের শিরোপা জেতে নেপালকে হারিয়ে। আজ সেটি ধরে রাখার মিশনে নামছেন মার্ক কক্সের শিষ্যরা।