সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া ঘন ঘন বদলি বা পদায়ন না করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে এসব কর্মকর্তা-কর্মচারীকে অন্তত দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সার্ভেয়ার ও কানুনগোরা। তবে তাদের ঘন ঘন বদলির কারণে ভূমি-সংক্রান্ত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে এসব পদে কর্মরতদের কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে বদলির জন্য তদবির করা সরকারি চাকরি বিধিবিধানের পরিপন্থি। তাই প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া বর্তমান কর্মস্থল থেকে সার্ভেয়ার ও কানুনগোদের অন্যত্র বদলি বা পদায়ন না করতে সং

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া ঘন ঘন বদলি বা পদায়ন না করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে এসব কর্মকর্তা-কর্মচারীকে অন্তত দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সার্ভেয়ার ও কানুনগোরা। তবে তাদের ঘন ঘন বদলির কারণে ভূমি-সংক্রান্ত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে এসব পদে কর্মরতদের কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে বদলির জন্য তদবির করা সরকারি চাকরি বিধিবিধানের পরিপন্থি। তাই প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া বর্তমান কর্মস্থল থেকে সার্ভেয়ার ও কানুনগোদের অন্যত্র বদলি বা পদায়ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow