স্পারসোর চেয়ারম্যান হলেন অ্যারোস্পেস বিশেষজ্ঞ সাইফুর রহমান বকাউল

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান হলেন একজন অ্যারোস্পেস বিশেষজ্ঞ। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।  আরও পড়ুন হঠাৎ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তাকে এই নিয়োগ দিয়ে গতকাল বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে মূলত প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা মহাকাশ বিজ্ঞান এবং দূর অনুধাবন প্রযুক্তি ওপর গবেষণা, যথাযথ প্রয়োগ ও সম্প্রসারণের জন্য গঠন করা এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। আরও পড়ুন স্পারসোকে স্বনির্ভর মহাকাশ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ সর্বশেষ অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম স্পারসোর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।  আরএমএম/কেএসআর

স্পারসোর চেয়ারম্যান হলেন অ্যারোস্পেস বিশেষজ্ঞ সাইফুর রহমান বকাউল

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান হলেন একজন অ্যারোস্পেস বিশেষজ্ঞ। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। 

তাকে এই নিয়োগ দিয়ে গতকাল বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে মূলত প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা মহাকাশ বিজ্ঞান এবং দূর অনুধাবন প্রযুক্তি ওপর গবেষণা, যথাযথ প্রয়োগ ও সম্প্রসারণের জন্য গঠন করা এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

সর্বশেষ অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম স্পারসোর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

আরএমএম/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow