হত্যা মামলায় মোজাম্মেল বাবুর জামিন শুনানি রোববার

হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন শুনানির জন্য রোববার (৩ মে) দিন ধার্য করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভুঁইয়া। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। এ মামলায় মোজাম্মেল হক বাবুকেও আদালতের আদেশে গ্রেপ্তার দেখানো হয়। প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবুকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। পরদিন রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হত্যা মামলায় মোজাম্মেল বাবুর জামিন শুনানি রোববার

হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন শুনানির জন্য রোববার (৩ মে) দিন ধার্য করেছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভুঁইয়া। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। এ মামলায় মোজাম্মেল হক বাবুকেও আদালতের আদেশে গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবুকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। পরদিন রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow