হবিগঞ্জের সেই হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে আলিফ

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে গাড়িবহরে হামলার জেরে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী (১৬)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, আলিফের চোখের অপারেশন হয়েছে। কিন্তু তার বা চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুক পোস্টে এমন দাবি করেন মনিরা শারমিন। দুপুর ২টা ২৬ মিনিটে দেওয়া পোস্টে এনসিপির নেত্রী বলেন, ‘আলিফের অপারেশন সম্পন্ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হল, তার বাম চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।একটা চোখ চিরতরে আলো হারালো। ডান চোখটা ভালো আছে। এখন পোস্ট অপারেটিভ অবজারভেশনে থাকবে।’ এর আগে ১২টা ১৬ মিনিটে দেওয়া পোস্টে আলিফকে নিয়ে তিনি লেখেন, ‘ছেলেটা ব্যক্তিত্বের কঠোরতার কাছে হেরে গেলাম। পাহাড়সম সাহস ছেলেটার। খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়। তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক।’ উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে ‘ছাত্রদলের হামলায়’ গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক

হবিগঞ্জের সেই হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে আলিফ

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে গাড়িবহরে হামলার জেরে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী (১৬)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, আলিফের চোখের অপারেশন হয়েছে। কিন্তু তার বা চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুক পোস্টে এমন দাবি করেন মনিরা শারমিন।

দুপুর ২টা ২৬ মিনিটে দেওয়া পোস্টে এনসিপির নেত্রী বলেন, ‘আলিফের অপারেশন সম্পন্ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হল, তার বাম চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।একটা চোখ চিরতরে আলো হারালো। ডান চোখটা ভালো আছে। এখন পোস্ট অপারেটিভ অবজারভেশনে থাকবে।’

এর আগে ১২টা ১৬ মিনিটে দেওয়া পোস্টে আলিফকে নিয়ে তিনি লেখেন, ‘ছেলেটা ব্যক্তিত্বের কঠোরতার কাছে হেরে গেলাম। পাহাড়সম সাহস ছেলেটার। খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়। তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক।’

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে ‘ছাত্রদলের হামলায়’ গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী (১৬)। জানা গেছে, হামলার সময় চোখে রডের আঘাতে গুরুতর আহত হয় আলিফ।

এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি এনসিপির। দলটির অভিযোগ, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow