১ দিনেই ৩০ লাখ ভিউ, কী এমন আছে ‘পথহারা মন’ নাটকে?

মুক্তির মাত্র একদিনেই ৩০ লাখের বেশি ভিউ পেয়েছে নাটক ‘পথহারা মন’। নাটকটি দেখে প্রশংসা করছেন নানা শ্রেণি পেশার মানুষ। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এই নাটকটি নিয়ে এবার কথা বলেছেন অভিনেত্রী মুনীরা মিঠুও। তিনিও নাটকটির একজন শিল্পী। আরও পড়ুন যুক্তরাষ্ট্রে বাসা ভাড়া দিতে না পারা ছেলেটি এখন বিশ্ব তারকাদের সঙ্গী নাটকটিতে তটিনীর বাবার চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার বোনের চরিত্রেই দেখা গেছে মুনীরা মিঠুকে। তার অভিনয়ও দর্শককে বিমোহিত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নাটকটির কলাকুশলীদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন মুনীরা। তিনি পারিবারিক গল্পে আবেগ নিয়ে নির্মিত নাটকটির মূল বিষয়বস্তু তুলে ধরেননি। তবে আভাস দিয়েছেন এতে আছে গুণি ও মেধাবী শিল্পীদের নিয়ে শক্তিশালী অভিনয়ের একটি টিম। তাদের অভিনয় খুব সহজেই মন ছুঁয়ে যাবে। তিনি লেখেন, ‘১ দিনে ৩ মিলিয়ন ভিউ। খুব ভালো লাগলো নাটকটি। জাহিদ ভাই, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার - আপনারা অসাধারণ ছিলেন। খায়রুল বাসার বরাবরই খুব সংযত, গোছানো অভিনয় করেছেন। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প

১ দিনেই ৩০ লাখ ভিউ, কী এমন আছে ‘পথহারা মন’ নাটকে?

মুক্তির মাত্র একদিনেই ৩০ লাখের বেশি ভিউ পেয়েছে নাটক ‘পথহারা মন’। নাটকটি দেখে প্রশংসা করছেন নানা শ্রেণি পেশার মানুষ। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এই নাটকটি নিয়ে এবার কথা বলেছেন অভিনেত্রী মুনীরা মিঠুও। তিনিও নাটকটির একজন শিল্পী।

নাটকটিতে তটিনীর বাবার চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার বোনের চরিত্রেই দেখা গেছে মুনীরা মিঠুকে। তার অভিনয়ও দর্শককে বিমোহিত করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নাটকটির কলাকুশলীদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন মুনীরা। তিনি পারিবারিক গল্পে আবেগ নিয়ে নির্মিত নাটকটির মূল বিষয়বস্তু তুলে ধরেননি। তবে আভাস দিয়েছেন এতে আছে গুণি ও মেধাবী শিল্পীদের নিয়ে শক্তিশালী অভিনয়ের একটি টিম। তাদের অভিনয় খুব সহজেই মন ছুঁয়ে যাবে।

তিনি লেখেন, ‘১ দিনে ৩ মিলিয়ন ভিউ। খুব ভালো লাগলো নাটকটি। জাহিদ ভাই, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার - আপনারা অসাধারণ ছিলেন। খায়রুল বাসার বরাবরই খুব সংযত, গোছানো অভিনয় করেছেন। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘পথহারা মন’ নাটকটি আপনারা দেখুন, আলোচনা-সমালোচনা করুন।’

মুনীরা মিঠুর এই পোস্টের পর নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে নাটকটির গল্প, নির্মাণ এবং অভিনয়ের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘পথহারা মন’ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, তানজিম সাইয়ারা তটিনী, খায়রুল বাসারসহ আরও অনেকে। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow