ইরাকে আরবাইন নিরাপত্তা দায়িত্বে থাকা ৪ আইআরজিসি সদস্য নিহত

ইরাকে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। ইরাকে আরবাইন তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্ব পালনকালে তারা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নিহত চারজনই ইরানের ইসফাহান প্রদেশের কাশান শহরের বাসিন্দা ছিলেন। মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ইরাকের দিয়ালা প্রদেশে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তারা নিহত হন। প্রতিবেদনে এই হামলাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত আইআরজিসি সদস্যরা আরবাইন উপলক্ষ্যে ইরাকে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। আরও পড়ুন ‘আরবাইন’ উৎসব / যুদ্ধের মধ্যেই কারবালার পথে লাখ লাখ তীর্থযাত্রী! তবে, এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) দাবি করেছে, দেশটির বিভিন্ন প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। ইরনার তথ্য মতে, বুধবার (২৯ জুলাই) এক ব

ইরাকে আরবাইন নিরাপত্তা দায়িত্বে থাকা ৪ আইআরজিসি সদস্য নিহত

ইরাকে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। ইরাকে আরবাইন তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্ব পালনকালে তারা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত চারজনই ইরানের ইসফাহান প্রদেশের কাশান শহরের বাসিন্দা ছিলেন।

মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ইরাকের দিয়ালা প্রদেশে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তারা নিহত হন। প্রতিবেদনে এই হামলাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত আইআরজিসি সদস্যরা আরবাইন উপলক্ষ্যে ইরাকে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তবে, এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) দাবি করেছে, দেশটির বিভিন্ন প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

ইরনার তথ্য মতে, বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে পিএমএফ জানায়, এটি তাদের বিভিন্ন প্রদেশে অবস্থিত সরকারি সদর দপ্তরে চালানো যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ সন্ত্রাসী হামলার প্রাথমিক হিসাব। সংস্থাটি জানিয়েছে, হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয় এবং তা আরও বাড়তে পারে।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow