কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে পুলিশেকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের নিকট হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি। আরও কোনো মামলা রয়েছে কিনা সেটির লিস্ট দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই কিশোর গ্যাংয়ের প্রধান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম

কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে পুলিশেকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের নিকট হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি। আরও কোনো মামলা রয়েছে কিনা সেটির লিস্ট দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই কিশোর গ্যাংয়ের প্রধান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে সিদ্ধিরগঞ্জজুড়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow