কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের স্ত্রী হোসনে আরা পপির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণা হবে বুধবার (২৯ জুলাই)। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে এখন শুধু রায়ের অপেক্ষা। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ২৯ জুলাই রায়ের দিন ধার্য করেছেন। দুদকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ জানুয়ারি তৎকালীন সহকারী পরিচালক মো. এনামুল হক মামলাটি করেন। এজাহারে বলা হয়, হোসনে আরা পপি মিথ্যা ও ভুয়া নথি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজের নামে ১ কোটি ১ লাখ ৩১ হাজার ৮৭৩ টাকার সম্পদ অর্জন করেন, যার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। তদন্তে ২০১১-১২ থেকে ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত আয়কর নথি, ব্যাংক হিসাব, স্থায়ী আমানত, জমি ক্রয়সহ বিভিন্ন আর্থিক তথ্য বিশ্লেষণ করে তার ঘোষিত আয় ও অর্জিত সম্পদের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য পাওয়া যায়। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভ

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের স্ত্রী হোসনে আরা পপির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণা হবে বুধবার (২৯ জুলাই)। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে এখন শুধু রায়ের অপেক্ষা। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ২৯ জুলাই রায়ের দিন ধার্য করেছেন। দুদকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ জানুয়ারি তৎকালীন সহকারী পরিচালক মো. এনামুল হক মামলাটি করেন। এজাহারে বলা হয়, হোসনে আরা পপি মিথ্যা ও ভুয়া নথি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজের নামে ১ কোটি ১ লাখ ৩১ হাজার ৮৭৩ টাকার সম্পদ অর্জন করেন, যার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। তদন্তে ২০১১-১২ থেকে ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত আয়কর নথি, ব্যাংক হিসাব, স্থায়ী আমানত, জমি ক্রয়সহ বিভিন্ন আর্থিক তথ্য বিশ্লেষণ করে তার ঘোষিত আয় ও অর্জিত সম্পদের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য পাওয়া যায়। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে গত বছরের ২৬ জুন হোসনে আরা পপির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য উপস্থাপন করে, আসামিপক্ষ জেরা সম্পন্ন করে এবং ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির বক্তব্য গ্রহণ করা হয়। সবশেষে যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ২৯ জুলাই দিন নির্ধারণ করেন। স্বামী সোহেল রানার বিরুদ্ধেও মামলা এর আগে, গত বছরের ২৯ নভেম্বর সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪০ লাখ ২৭ হাজার ২৩৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক মামলা করে দুদক। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন এবং ২০১৯ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে তার একটি অংশ গোপন করেন। আলোচনায় আসার শুরু ২০১৮ সালের ২৬ অক্টোবর ভৈরব রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে রেলওয়ে পুলিশ সোহেল রানা বিশ্বাসকে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ফেনসিডিলসহ আটক করে। সে সময় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত অভিযোগ ওঠে। এবার সেই ধারাবাহিকতায় তার স্ত্রী হোসনে আরা পপির বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের অপেক্ষা শেষ হতে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow