চুয়াডাঙ্গায় ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত

সাংগঠনিক স্থবিরতা ও দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন বিএনপি এবং এর অন্তর্গত ৯টি ওয়ার্ড শাখার সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে আলমডাঙ্গা উপজেলা বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূলত দলীয় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা পরিলক্ষিত হওয়া এবং দীর্ঘ সময় ধরে কমিটিগুলোর কার্যক্রম নিষ্ক্রিয় থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তীতে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন। বিজ্ঞপ্তির অনুলিপি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকটও প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত

সাংগঠনিক স্থবিরতা ও দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন বিএনপি এবং এর অন্তর্গত ৯টি ওয়ার্ড শাখার সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে আলমডাঙ্গা উপজেলা বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূলত দলীয় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা পরিলক্ষিত হওয়া এবং দীর্ঘ সময় ধরে কমিটিগুলোর কার্যক্রম নিষ্ক্রিয় থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তীতে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন। বিজ্ঞপ্তির অনুলিপি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকটও প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow