মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের 

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মানিক চৌধুরী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  শুক্রবার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বাবরা-দুলাল মুন্দিয়া গ্রামীন সড়কের বাবরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরী পুকুরিয়া গ্রামের উলফাত চৌধুরীর ছেলে। আর আহত হৃদয় হোসেন (২০) বাবরা গ্রামের এনামুলের ছেলে।  প্রত্যক্ষদর্শী জোহর আলী জানান, দ্রুতগতিতে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালকই রাস্তার বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মানিক চৌধুরীর অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজন যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং অপরজন এখনও চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।  

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের 

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মানিক চৌধুরী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বাবরা-দুলাল মুন্দিয়া গ্রামীন সড়কের বাবরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক চৌধুরী পুকুরিয়া গ্রামের উলফাত চৌধুরীর ছেলে। আর আহত হৃদয় হোসেন (২০) বাবরা গ্রামের এনামুলের ছেলে। 

প্রত্যক্ষদর্শী জোহর আলী জানান, দ্রুতগতিতে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালকই রাস্তার বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মানিক চৌধুরীর অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজন যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং অপরজন এখনও চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow