মোবাইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

মুঠোফোনের নিয়ন্ত্রণ (হ্যাক) নিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে র‍্যাব-১৪ ময়মনসিংহের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক হলেন আসিফ আহমেদ ওরফে সায়েম (২৪)। তিনি হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। র‍্যাব জানায়, নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুর গ্রামের বাসিন্দা চৌধুরী মনিরুজ্জামান (৪৭) চাকরির সুবাদে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বসবাস করেন। গত ১৩ জুন তার মুঠোফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে তার স্যালারি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকা বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। আরও পড়ুন মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত এ ঘটনায় ওই দিনই বগুড়ার শাহজাহানপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭, ১৮, ২২ ও ২৭ ধারায় চারজনকে আসামি করে মামলা দায়ে

মোবাইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

মুঠোফোনের নিয়ন্ত্রণ (হ্যাক) নিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে র‍্যাব-১৪ ময়মনসিংহের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক হলেন আসিফ আহমেদ ওরফে সায়েম (২৪)। তিনি হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুর গ্রামের বাসিন্দা চৌধুরী মনিরুজ্জামান (৪৭) চাকরির সুবাদে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বসবাস করেন। গত ১৩ জুন তার মুঠোফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে তার স্যালারি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকা বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ওই দিনই বগুড়ার শাহজাহানপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭, ১৮, ২২ ও ২৭ ধারায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসিফ আহমেদ চার নম্বর আসামি।

র‍্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জাগো নিউজকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

হোসাইন সুলভ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow