২ জেলায় নিয়োগ দিচ্ছে ব্র্যাক, ১৮ বছর হলেই আবেদন

দুই জেলায় চাকরি দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থাটি ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটি তাদের প্রটেকশন, এইচসিএমপি বিভাগ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ১৩ আগস্ট  পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর বিভাগ: প্রটেকশন, এইচসিএমপি পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: নথি সংরক্ষণ ও ডেটা ব্যবস্থাপনায় দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর  কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া), নোয়াখালী (হাতিয়া) বেতন: আলোচনাসাপেক্ষে অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, ব

২ জেলায় নিয়োগ দিচ্ছে ব্র্যাক, ১৮ বছর হলেই আবেদন

দুই জেলায় চাকরি দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থাটি ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটি তাদের প্রটেকশন, এইচসিএমপি বিভাগ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ১৩ আগস্ট  পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর

বিভাগ: প্রটেকশন, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নথি সংরক্ষণ ও ডেটা ব্যবস্থাপনায় দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া), নোয়াখালী (হাতিয়া)

বেতন: আলোচনাসাপেক্ষে

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ভাসানচরে কর্মরত কর্মীদের জন্য বিনামূল্যে আবাসন, ভাতা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট ২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow