জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে ‘শক্তিশালী’ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হামলার পর কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আলজাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর এই সামরিক অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাকে চালানো ওই হামলায় ইরানের চারজন সামরিক উপদেষ্টাও নিহত হয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন।  

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে ‘শক্তিশালী’ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হামলার পর কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আলজাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর এই সামরিক অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাকে চালানো ওই হামলায় ইরানের চারজন সামরিক উপদেষ্টাও নিহত হয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow