নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজীর পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসা থেকে এএসআই (সশস্ত্র) মো. আবু হানিফের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব মুন্সীর ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, তিনি গত ২৫ জুলাই থেকে পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জেরে আগের দিন তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর আবু হানিফ নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজীর পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসা থেকে এএসআই (সশস্ত্র) মো. আবু হানিফের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব মুন্সীর ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, তিনি গত ২৫ জুলাই থেকে পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জেরে আগের দিন তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর আবু হানিফ নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow