পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ক্ষুব্ধ ফ্রান্স

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। খবর আনাদোলু এজেন্সির।  বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাখোঁ বলেন, ইউক্রেনে বেসামরিক মানুষকে হত্যার উদ্দেশ্যে চালানো রুশ হামলা এবং পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ফ্রান্স কঠোরভাবে নিন্দা জানায়। তিনি ইউক্রেন ও পোল্যান্ডের প্রতি ফ্রান্সের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, এটি আমাদের সম্মিলিত নিরাপত্তার বিষয়। এদিকে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও একই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্যই হুমকি। কস্তা জানান, রাতে রাশিয়া ইউক্রেনজুড়ে বড় ধরনের সমন্বিত হামলা চালায় এবং সেই সময় পোল্যান্ডের আকাশসীমাও লঙ্ঘিত হয়, যা ইউরোপীয় নিরাপত্তার ওপর রুশ আগ্রাসনের প্রভাব আরও স্পষ্ট করে। তিনি পোল্যান্ড ও ইউক্রেনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তা আরও বাড়িয়ে যাচ

পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ক্ষুব্ধ ফ্রান্স
ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। খবর আনাদোলু এজেন্সির।  বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাখোঁ বলেন, ইউক্রেনে বেসামরিক মানুষকে হত্যার উদ্দেশ্যে চালানো রুশ হামলা এবং পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ফ্রান্স কঠোরভাবে নিন্দা জানায়। তিনি ইউক্রেন ও পোল্যান্ডের প্রতি ফ্রান্সের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, এটি আমাদের সম্মিলিত নিরাপত্তার বিষয়। এদিকে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও একই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্যই হুমকি। কস্তা জানান, রাতে রাশিয়া ইউক্রেনজুড়ে বড় ধরনের সমন্বিত হামলা চালায় এবং সেই সময় পোল্যান্ডের আকাশসীমাও লঙ্ঘিত হয়, যা ইউরোপীয় নিরাপত্তার ওপর রুশ আগ্রাসনের প্রভাব আরও স্পষ্ট করে। তিনি পোল্যান্ড ও ইউক্রেনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তা আরও বাড়িয়ে যাচ্ছে। কস্তা আরও বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ ঐক্যবদ্ধভাবেই অবস্থান অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow