ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে র্যাবের অভিযানে অনলাইন জুয়ার (বেটিং) আসর থেকে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন শফিক প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৬০৭১০ টাকা জব্দ করা হয়। আটকরা হলেন, জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত জগদীস দেবনাথের ছেলে সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া (২৫), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯) ও মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২), গোকর্ণঘাটের মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), জেলার নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর (২৫)। র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, আটকরা দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। হাতেনাতে আটক হওয়া এই ৮ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনলাইন জু
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে র্যাবের অভিযানে অনলাইন জুয়ার (বেটিং) আসর থেকে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন শফিক প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৬০৭১০ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন, জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত জগদীস দেবনাথের ছেলে সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া (২৫), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯) ও মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২), গোকর্ণঘাটের মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), জেলার নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর (২৫)।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, আটকরা দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। হাতেনাতে আটক হওয়া এই ৮ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনলাইন জুয়া নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দেন এই র্যাব কর্মকর্তা।
আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এএমএ
What's Your Reaction?