যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যশোরের কেশবপুরে নবম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে সাতবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম লাভলু মোল্লা (৩৫)। তিনি কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে ভাল্লুকঘর গ্রামের ওই যুবক প্রতিবেশী মাদ্রাসাপড়ুয়া নবম শ্রেণির ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তিনি ওই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই মেয়ের মা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে এবং ওই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যশোরের কেশবপুরে নবম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে সাতবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই যুবকের নাম লাভলু মোল্লা (৩৫)। তিনি কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে ভাল্লুকঘর গ্রামের ওই যুবক প্রতিবেশী মাদ্রাসাপড়ুয়া নবম শ্রেণির ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তিনি ওই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই মেয়ের মা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে এবং ওই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow